শিরোনাম

‘একাত্তরের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘একাত্তরের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়’
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

একাত্তরের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। যুদ্ধের অনেক কাহিনী এখনও অজানা। স্বাধীনতার পর যারা ছিলেন, তারা চাননি সাধারণ মানুষ প্রকৃত চিত্র জানুক। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লিখিত হোক এটাই চাই। মুক্তিযুদ্ধ ইস্যুতে কাউকে কৃতিত্ব দেয়ার দরকার নেই, ইতিহাসটি সঠিকভাবে লিখতে হবে, সেটাই প্রত্যাশা।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য গণ-অভ্যুত্থান হয়েছিল। কারণ নির্বানের নামে কয়েকটা প্রহসন হয়েছিল। দেশের মানুষ কোনো দিন আয়নাঘর দেখেনি, ভয়ঙ্কর অমানবিক। যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, গণতন্ত্র, সাম্য, মানবতার জন্য, ৫০ বছর পরও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এটা রাজনৈতিক নেতাদের ব্যর্থতা। কারণ তারা লোভ-লালসায় ডুবে ছিলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমরা যুদ্ধ না করলে একাত্তরে পলিটিক্যাল সমঝোতা হত, শেখ মুজিব প্রধানমন্ত্রী হতেন। আর আমরা যারা বিদ্রোহ করেছিলাম তাদের অবস্থা কী হত?

তিনি বলেন, দেশে আর যেনো স্বৈরশাসক সৃষ্টি না হয়, গণতান্ত্রিত ব্যবস্থাকে ধ্বংস করবেন না। দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে, গণতন্ত্র ফিরে এসেছে। এটাকে ধরে এগিয়ে যেতে হবে।

/এসবি/