শিরোনাম

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের পদত্যাগের আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের পদত্যাগের আবেদন
এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর তিনি পদত্যাগের আবেদন করেন বলে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

২০২৪ সালের অক্টোবরে সিরাজ উদ্দিন মিয়াকে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয়। তিনি তার পদত্যাগের আবেদনে অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগতার কথা উল্লেখ করেছেন।

গত শনিবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এম সিরাজ উদ্দিন মিয়া পরিচিত মহলে ‘সিরাজ উদ্দিন সাথী’ নামে সুপরিচিত এবং আমলাতন্ত্র ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে তার ৩২টি গ্রন্থ রয়েছে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে `বাংলাদেশের আমলাতন্ত্র' ও `আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর'। তার প্রথম গ্রন্থ `বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য' সম্পাদনা করেছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

/এফসি/