শিরোনাম

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ষষ্ঠ
ছবি: সিটিজেন জার্নাল

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে লাহোর। শহরটির বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-এএকিউআই) স্কোর ৩৮৮। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা, যার স্কোর ১৮৫।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ ওয়েবসাইট আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে বায়ুমান সূচকে প্রকাশ করে। ছবি: আইকিউএয়ার
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে বায়ুমান সূচকে প্রকাশ করে। ছবি: আইকিউএয়ার

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, যার স্কোর ২২৩। তৃতীয় অবস্থানে আছে কাবুল (স্কোর ১৯৭)। চতুর্থ স্থানে থাকা কলকাতা– এর স্কোর ১৮৮ এবং পঞ্চম স্থানে রয়েছে বাগদাদ, যার স্কোর ১৮৭।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

/এসএ/