তারেক রহমানের ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘দুই দেশেরই আগ্রহ আছে, পরিবেশ খুবই ইতিবাচক। সুবিধাজনক সময়ে সফর হবে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এজন্য দুই দেশের প্রধানমন্ত্রী এবং তাদের টিমকে সময় দিতে হবে বলে জানান ত্রিবেদী।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে হাইকমিশনার বলেন, ‘দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ আছে। তবে দু-দেশের সরকার প্রধান একসঙ্গে বসলে সেসব সমস্যা সমাধান হবে। ঢাকা-দিল্লী সম্পর্ক এগিয়ে নিতে শতভাগ কাজ করবো।’
সফরের সূচি এখনো নির্ধারণ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘সফর নিয়ে তাড়াহুড়ো নেই। অনেক বিষয় নিয়েই তো আলোচনা হবে। আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে।’
এ সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হয় দীনেশ ত্রিবেদীকে। তবে তিনি বিষয়টি এড়িয়ে যান। হাইকমিশনার বলেন, ‘এটাতো মাথার ওপর দিয়ে গেল।’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়েও ত্রিবেদীকে প্রশ্ন করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’
বৈঠকের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত। দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক: দীনেশ ত্রিবেদী