দিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

সিজেডএন ডেস্ক

দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বৈঠকটি হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমের গতিপ্রকৃতি, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা এবং অর্থনৈতিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা বৈঠকে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সার্জিও গোর লিখেছেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে দারুণ লাগছে।
কূটনৈতিক এ সম্মেলনে মূলত কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। কূটনীতিকরা বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্মেলন শেষে এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলছেন।’ পুরো আয়োজনের জন্য সার্জিও গোরকে ধন্যবাদও জানান তিনি।
দিল্লির এ বৈঠকের আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতের পাঞ্জাবের অমৃতসর সফর করেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান স্বর্ণমন্দির ঘুরে দেখার পাশাপাশি ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘর পরিদর্শন করেন তিনি।
সূত্র: এএনআই

কূটনীতিতেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান: ইরান