নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেছেন, দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাবমেরিন ক্যাবল প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সুবিধা বৃদ্ধিসহ দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ সক্ষমতা বাড়বে। তা পরোক্ষভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) কক্সবাজারে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি আয়োজিত মতবিনিময় সভায় ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন। তিনি তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প এবং সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনের কার্যক্রমও পরিদর্শন করেন।
এসময় বিশেষ সহকারীকে প্রকল্পের অগ্রগতি, কারিগরি সক্ষমতা, পরিচালন ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। তিনি ল্যান্ডিং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, তৃতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৬) কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে এবং কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের স্বনামধন্য ডাটা সেন্টারে যুক্ত হওয়া সম্ভব হবে।
পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি প্রাঙ্গণে থাই লংগান গাছের চারা রোপণ করেন। পরিদর্শন ও মতবিনিময় সভায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।