চলতি রমজানেই ফ্যামিলি কার্ড চালু: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এই রমজানেই ফ্যামিলি কার্ড চালু হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
বৈঠক শেষে আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, ‘নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কীভাবে কার্যকর করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে।’
কত পরিবারকে কার্ড দেওয়া হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা সর্বজনীন। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত– এভাবে এগোবে।’
এই রমজানেই এটি শুরু হচ্ছে কিনা জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।’