শিরোনাম

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত
ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন

ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে ভ্রমণের জন্য নিরাপদ ঘোষণা করেছে।

মার্কিন বিশেষ দূত তার পোস্টে লেখেন, ‘আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি, স্টেট ডিপার্টমেন্ট স্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশকে ভ্রমণের জন্য নিরাপদ বলে মনে করছে। সে অনুযায়ী, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সামগ্রিক ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল ৩ থেকে লেভেল ২ এ নামিয়ে আনা হয়েছে। তবে কিছু এলাকায় অতিরিক্ত বিধিনিষেধ রয়েছে এবং সে জায়গাগুলো এড়িয়ে চলা উচিত। দারুণ খবর!’

বাংলাদেশে এটি ছিল যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরের প্রথম সরকারি সফর।

সার্জিও গর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দিয়েছেন।

/টিই/