একটি গোষ্ঠী ধর্মের নামে বিভক্তি তৈরি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী মুখে ইসলামের কথা বললেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ইসলামের প্রতিফলন নেই। নির্বাচনি ইশতেহারে তারা ইসলাম বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা স্পষ্টভাবে উল্লেখ করেনি। বরং ধর্মের নাম ব্যবহার করে বিভক্তি তৈরি করছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিভাজন থাকতে পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক।
তিনি বলেন, ফ্যাসিবাদীদের হাত থেকে দেশকে মুক্ত করতে ১৭ বছর লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরেও আলেমরা রক্ত দিয়েছেন। ইসলামবিদ্বেষী সরকারকে বিদায় করতে তারা ভূমিকা রেখেছেন। শুধু জুলাই-আগস্টেই জাতিসংঘের হিসাবে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর আগে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন, লাখ লাখ মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। যারা এসব ঘটনার জন্য অনুতপ্ত নয় এবং দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যাবর্তন বা রাজনীতি করার সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধান থেকে যেসব বিষয় বাদ দিয়েছিলেন, সেগুলো পুনঃস্থাপন করা হবে। মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস সংবিধানে যুক্ত করা হবে।

মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী