ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাংলাদেশে পৌনে এক ঘণ্টার ট্রানজিটে যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী একটি ফ্লাইট অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে স্বাগত জানান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রায় দুই মাসের মধ্যে এটি ভুটানের শীর্ষ নেতৃত্ব থেকে ঢাকায় দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে, ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক গত ২৬ আগস্ট ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন। ওইদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসবি/