নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমন কথা বলেন তিনি।
তারকে রহমান বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসবো, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’
এ সময় নেতাকর্মীদের দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, দেশে নানা সমস্যা রয়েছে- এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।
কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বক্তব্যের একপর্যায়ে তিনি সড়ক স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করা।’
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।