শিরোনাম

চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশ উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু হয়।

সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতা ও চিকিৎসকরা।

/জেএইচ/