রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেন বিচারপতি মামনুন রহমান

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র দাখিল করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিচারপতি মামনুন রহমান নিজেই ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তার পদত্যাগপত্র পাঠান।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের বাইরে ছিলেন বিচারপতি মামনুন রহমান। তিনি বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
জানা গেছে, বিচারপতি মামনুন রহমানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি খতিয়ে দেখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছিল। এর আগে একই কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের আরও তিনজন বিচারপতিকে অপসারণ করেছিলেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে ছুটিতে পাঠানো হয়। ওই ১২ জনের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই। তাদের মধ্যে কেউ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের পর বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ স্বাভাবিক অবসরে গেছেন। বাকি তিনজন বিচারপতি এখনো পদে বহাল থাকলেও কোনো বেঞ্চে বিচারিক দায়িত্বে নেই।
এদিকে, সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। বর্তমানে ছুটিতে থাকা মোট ১৩ জন বিচারপতির বাইরে আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।