গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন
গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে

৭ নভেম্বর রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। পূর্বনির্ধারিত শের-ই-বাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে নতুন ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। দেশের সকল জেলা প্রশাসক (ডিসি) এবং স্থানীয় সরকার বিভাগের সকল উপ-পরিচালককে (ডিডিএলজি) চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ৭ নভেম্বর ২০২৬ তারিখের গ্রাম পুলিশ মহাসমাবেশটি সাবেক বাণিজ্য মেলার মাঠের বদলে ঢাকা জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশের সদস্যদের নির্ধারিত পোশাক পরিধান করে সকাল ৮টার মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএকে/