শিরোনাম

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া

সিটিজেন ডেস্ক
এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া
ছবি: সিটিজেন গ্রাফিক্স

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে মো. আব্দুর রশীদ মিয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী মো. আব্দুর রশীদ মিয়াকে তার প্রাপ্য অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রেখে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের মূল শর্তগুলো হলো– যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগ চলাকালীন তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সম্পর্ক রাখতে পারবেন না। এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

/জেএইচ/