শিরোনাম

২১২টি ডাবল কেবিন পিকআপ পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১২টি ডাবল কেবিন পিকআপ পাচ্ছে পুলিশ
বাংলাদেশ পুলিশের ডাবল কেবিন পিকআপ।

বাংলাদেশ পুলিশের কার্যক্রম জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজ ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্রয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, যানবাহনগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের যানবাহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব পিকআপ ক্রয় করা হচ্ছে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

/এসবি/