শিরোনাম

নিয়ম মেনে লিফটে উঠলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিয়ম মেনে লিফটে উঠলেন কৃষিমন্ত্রী
সাধারণ সারিতে দাঁড়িয়ে লিফটে উঠতে অপেক্ষারত কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ। ছবি: সংগৃহীত

এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর- রশিদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে লিফটে উঠতে সাধারণ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন তিনি। বিষয়টি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে উপস্থিত কর্মীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।’

মোহাম্মদ আমিন-উর- রশিদ আরো বলেন, ‘সরকারি দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ আরো সুশৃঙ্খল হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রীর এমন চর্চা বিপরীতে একটি নতুন বার্তা বহন করে। যা প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদারে সহায়ক হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে এই পরিবর্তন শুরু হলে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরো সুদৃঢ় হবে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি দপ্তরে নিয়ম মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এফআর