গ্রামাঞ্চলে দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা

সিটিজেন ডেস্ক

গ্রামাঞ্চলের মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকছেন বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়টি উত্থাপন করেন।
রুমিন ফারহানা বলেন, লোডশেডিং কিংবা মেরামতজনিত কারণে বিদ্যুৎ বন্ধ—যে নামই দেওয়া হোক না কেন, বাস্তবতা হলো গ্রামাঞ্চলের মানুষকে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে।
তিনি বলেন, এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও সেখানে গ্যাস সরবরাহ চালু হয়নি।
সংসদ সদস্য আরও বলেন, প্রতিশ্রুত সময়সীমা শেষ হওয়ার পর এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তবু আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে বিদ্যমান গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সীমিত গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার নির্ধারণ করতে হচ্ছে।
মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই মুহূর্তে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে কিছু শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে সার কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, একদিকে বিদ্যুতের চাহিদা রয়েছে, অন্যদিকে সার কারখানার জন্যও গ্যাস প্রয়োজন। কিন্তু দেশের গ্যাস সরবরাহের সক্ষমতা সীমিত। এ কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখার স্বার্থে বর্তমানে সেখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় এখনো গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি।