শিরোনাম

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়বেন কবে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়বেন কবে
মো. সাহাবুদ্দিন এবং বঙ্গভবন। কোলাজ: সিজেডএন

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়তে পারেন। শুক্রবার (২৪ জুলাই) রাষ্টপতির পরিবার সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

তিনি জানান, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির বঙ্গভবন ছেড়ে দেবেন। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিন পরিবারসহ রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠবেন বলেও নিশ্চিত করেন তিনি।

শুক্রবার বিকেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার হাফিজ উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে স্পিকার বলেন, তিনি গুরুতর অসুস্থ।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছিলেন জামায়াত-এনসিপি নেতাকর্মীরা।

/টিই/