নির্বাচিত সংসদ সদস্যরা যে দুই বিষয়ে শপথ নেবেন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নেবেন– একটি জাতীয় সংসদের সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, সাম্প্রতিক গণভোটে সংস্কারের পক্ষে জনরায় এসেছে। তার ভাষায়, এটা জুলাইয়ের স্বীকৃতি। গত ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ।রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও প্রতিশ্রুতি থাকলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আলাপ-আলোচনা ও ঐক্য বজায় রেখে সবারই সনদ বাস্তবায়নে এগিয়ে আসা উচিত। দেশের মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না– গণভোটের ফল সেই বার্তাই দিয়েছে। এ কারণেই ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আলী রীয়াজ জানান, অনেকে কেবল গণভোটে অংশ নেওয়ায় সেখানে ভোটের হার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় সামান্য বেশি হয়েছে। তার মতে, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এখন রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন এবং অঙ্গীকার অনুযায়ী তাদের কাজ করতে হবে।