শিরোনাম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনকূটনীতি) এ কে এম শহীদুল করিম।

তিনি জানান, ফেরদৌসি শাহরিয়ার কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক জীবনে ফেরদৌসি শাহরিয়ারের স্বামী সৈয়দ মইনুল হাসান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার দীর্ঘ কর্মজীবনে দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) হিসেবে কাজ করেছেন। ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাও ছিল তার।

মৃত্যুর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধান হিসেবে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/এমআর/