জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত শুরু হয়।
এছাড়া জামাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি। আরও ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানান শ্রেণি-পেশার মুসল্লিরা।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ঈদুল আজহার ৬ তকবিরের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুৎবা।
ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের জন্য সংরক্ষিত জায়গার ব্যবস্থা করা হয়। পাশাপাশি এবারও অতি গরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ভিআইপি প্রবেশের ব্যবস্থা রাখা হয়।
জরুরি সেবায় মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

কুরবানি হোক কেবল রবের উদ্দেশ্যেই