দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন
সিজেডএন ডেস্ক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৩টায় দোহা থেকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দোহায় পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন। সফরকালে স্পিকার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।
এ সময় কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার। একইসঙ্গে তিনি প্রয়াত সাবেক আমিরের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে দুই দেশের সংসদীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাবেক স্পিকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক