ওষুধ খাওয়ার সময় কতটা পানি পান করা উচিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ওষুধ খাওয়ার সময় কতটা পানি পান করা উচিত
প্রতীকী ছবি

ওষুধ খাওয়ার সময় অনেকেই সামান্য পানি দিয়ে ট্যাবলেট বা ক্যাপসুল গিলে ফেলেন। তবে এই অভ্যাসের কারণে ওষুধ সেবনে জটিলতা তৈরি হতে পারে। পর্যাপ্ত পানি পান না করলে ওষুধ খাদ্যনালীতে আটকে গিয়ে জ্বালাপোড়া, ব্যথা এমনকি ক্ষতও সৃষ্টি করতে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সাধারণভাবে একটি ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার সময় প্রায় এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা ভালো। বিশেষ করে জিলেটিন ক্যাপসুল পর্যাপ্ত পানি ছাড়া খেলে তা খাদ্যনালীতে আটকে যাওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে ওষুধটি খাদ্যনালীর ভেতরেই গলতে শুরু করতে পারে। ফলে সেখানে প্রদাহ, জ্বালাপোড়া, বুকে ব্যথা এবং গুরুতর ক্ষেত্রে আলসার বা ক্ষত তৈরি হতে পারে।

অন্যদিকে, পর্যাপ্ত পানি ওষুধকে খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছাতে সাহায্য করে। এতে ওষুধ আটকে থাকার ঝুঁকি কমে এবং সেটি স্বাভাবিকভাবে গলে শরীরে শোষিত হওয়ার সুযোগ পায়। তাই ওষুধ সেবনের সময় শুধু এক চুমুক পানির ওপর নির্ভর না করে পর্যাপ্ত পানি পান করা জরুরি। তবে ওষুধের ধরন ও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পানির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।

/এসবি/