শিরোনাম

মেঘনা গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

সিটিজেন ডেস্ক
মেঘনা গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ
মেঘনা গ্রুপ। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ। স্যানিটারি ওয়্যার বিভাগ সহকারী ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (কিল্ন/ফায়ারিং)পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১১ এপ্রিল) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সহকারী ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (কিল্ন/ফায়ারিং)

বিভাগ: স্যানিটারি ওয়্যার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: গ্লাস ও সিরামিক প্রযুক্তিতে ডিপ্লোমা/বিএসসি

অন্যান্য যোগ্যতা: ফায়ারিং কার্ভ ডিজাইন ও অপ্টিমাইজ করা। অপারেটর ও লোডারদের তত্ত্বাবধানে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এসবি/