আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি। প্রতিষ্ঠানটিকে ৭টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২২ জনকে নিয়েগা দেওয়া হবে। আবেদন ০১ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি (আইসিবির একটি সাবসিডিয়ারি)

চাকরির ধরন: স্থায়ী পদ

মোট শূন্যপদ: ২২টি

বয়সসীমা: ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

১. পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: ০৫টি

যোগ্যতা: অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, আইন, এমআইএস, ইংরেজি, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট

পদসংখ্যা: ০২টি

যোগ্যতা: অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর/৪ বছর মেয়াদি স্নাতক অথবা MAFCM/CFA/CA/CMA/CPA/ACCA সনদপ্রাপ্ত।

৩. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার

পদসংখ্যা: ৫টি

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

৪. পদের নাম: অফিসার

পদসংখ্যা: ১১টি

যোগ্যতা: স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ডাটা এন্ট্রি অপারেটর)

পদসংখ্যা: ০৪টি

যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি।

৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশিয়ার)

পদসংখ্যা: ০১টি

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ০৩টি

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন যেভাবে: আগ্রহীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট www. icb.org.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র: দৈনিক ইত্তেফাক (২৮-০৯-২০২৬)

/এবি/