ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে সাব সেকশন ইনচার্জ/ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ০১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সাব সেকশন ইনচার্জ/ ম্যানেজার

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, লভ্যাংশ, মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা।

যোগ্যতা: এমবিএ ডিগ্রি। ইলেকট্রিক্যাল বা ক্যাবল শিল্পে বি-টু-বি বিক্রয়, প্রকল্প-ভিত্তিক বিক্রয় এবং দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের বাস্তব দক্ষতাসহ কমপক্ষে ৭ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/