যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ঘটনায় গ্রেপ্তার ৫

সিজেডএন ডেস্ক

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই পাঁচ জন কারা তা জানাননি সূত্রটি।
২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী। গত ১১ অক্টোবর পূর্বনির্ধারিত এই পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে ফাঁস হওয়া প্রশ্নের কপি গণমাধ্যমের হাতে আসে। এরপর সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর (শুক্রবার) নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব উন্নয়নের ওই প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন যুব ও ক্রীড়া অধিদফতরের প্রতিমন্ত্রী আমিনুল হক।
এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। যদিও কমিটির তদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।