ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার থেকে শুরু

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার থেকে শুরু
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ক্যাবল সেলস কোঅর্ডিনেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ক্যাবল সেলস কোঅর্ডিনেটর

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ৬০,০০০-১,০০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

যোগ্যতা: বিএসসি/এমএসসি/এমবিএ। ক্যাবলের ধরন, স্পেসিফিকেশন এবং এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণাসহ কমপক্ষে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/