শিরোনাম

ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আছে একাধিক সুযোগ-সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আছে একাধিক সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

ইন্টার্ন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি করপোরেট সেলস (আকিজ-বশির গ্লাস) বিভাগে ‌‌‘ইন্টার্ন’ নিয়োগ দেবে। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: ইন্টার্ন

বিভাগ: করপোরেট সেলস (আকিজ বশির গ্লাস)

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: বনানী, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। কোটেশন, বিক্রয় প্রতিবেদন, প্রেজেন্টেশন ও অন্যান্য বিক্রয়-বিষয়ক নথি তৈরিতে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রযোজ্য নয়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/