শিরোনাম

১২ পদে লোক নিচ্ছে ডিপিডিসি, চলছে আবেদন

নিজস্ব প্রতিবেদক
১২ পদে লোক নিচ্ছে ডিপিডিসি, চলছে আবেদন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে। আইসিটি বিভাগে মোট ১২ জন নেওয়া হবে। আইসিটি খাতে ক্যারিয়ার গড়তে এটি ভালো সুযোগ।

পদের বিবরণ ও পদসংখ্যা—

১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৫টি

২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৭টি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি, আবেদনের সময় বৃদ্ধি, বেতন দেড় লাখ

১৮ মার্চ ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): সিএসই (CSE), আইটি (IT), ইসিই (ECE), ইটিই (ETE) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদনের জন্য।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি।

অন্যান্য শর্তাবলি—

  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়
  • জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা—

উভয় পদই চুক্তিভিত্তিক (প্রাথমিক ৩ বছর) এবং পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

মূল বেতন—

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৫১,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৩৯,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা।

আরও পড়ুন

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১

১৫ মার্চ ২০২৬

আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য—

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১,০০০ (এক হাজার) টাকা।

আবেদনের বয়সসীমা: ১১ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (ডিপিডিসি কর্মীদের জন্য ৫ বছর শিথিলযোগ্য)।

প্রয়োজনীয় ডকুমেন্ট: স্ক্যান করা ছবি, স্বাক্ষর, এসএসসি এবং স্নাতক/ডিপ্লোমা সার্টিফিকেটের কপি।

গুরুত্বপূর্ণ তারিখগুলো—

আবেদন শুরুর তারিখ: ১১ মার্চ ২০২৬

আবেদনের শেষ তারিখ: আগামী ০৭ এপ্রিল ২০২৬

/এমএ/