শিরোনাম

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি: বেতন ২ লাখ টাকা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি: বেতন ২ লাখ টাকা
প্রতিষ্ঠানের লোগো

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইনফরমেশন সিস্টেমস, ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন, বিজনেস প্রশাসন, সোশ্যাল সায়েন্সেস বা পাবলিক পলিসিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

নির্বাচিতদের ১ লাখ ৮২ হাজার ৮৬ থেকে ২ লাখ ২৭ হাজার ৬০৭ টাকা বেতনের পাশাপাশি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, বার্ষিক মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ারসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সুবিধাবঞ্চিতদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিভাগ: প্রোগ্রাম

পদের নাম: ম্যানেজার-ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর, কাজের মূল্যায়নের ভিত্তিতে নবায়নযোগ্য

শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন সিস্টেমস, ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্সেস বা পাবলিক পলিসিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা:

ডিজিটাল লিটারেসি, ডিজিটাল দক্ষতা, অনলাইন নিরাপত্তা, যুব ক্ষমতায়ন বা ই-লার্নিং প্রোগ্রামে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল লার্নিং প্রোডাক্ট, ই-লার্নিং প্ল্যাটফর্ম বা অনলাইন লার্নিং সলিউশন তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, বাজেট ব্যবস্থাপনা এবং ডোনার কমপ্লায়েন্সে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৮ বছর

বেতন: ১৮২,০৮৬-২২৭,৬০৭ টাকা

অন্যান্য সুবিধা: স্ত্রী ও সন্তানদের জন্য হসপিটালাইজেশন সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইনস্যুরেন্স, বার্ষিক মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ার সুবিধা।

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ। তবে ৫০ শতাংশ ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

প্রকল্পের ডিজাইন, বাস্তবায়ন ও স্কেলিং তত্ত্বাবধান করা এবং প্রোগ্রাম অর্জনে প্রযুক্তিগত ইনপুট প্রদান করা।

প্রকল্পের পূর্ণাঙ্গ চক্রে জেন্ডার এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা।

প্রান্তিক জনগোষ্ঠীর কিশোর ও যুবকদের জ্ঞান এবং ডিজিটাল দক্ষতা বাড়াতে প্রমাণভিত্তিক উদ্যোগ নিশ্চিত করা।

প্রকল্পের অংশীজন ও অংশীদারদের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে মানসম্মত আউটপুট ও আউটকাম নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, বিশেষ চাহিদা সম্পন্নদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।

আবেদন শুরু: ৮ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

/এসআর/