‘ভারত-বাংলাদেশের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘ভারত-বাংলাদেশের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছতে পারবে না’
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী। সাময়িক মেঘ বা ঝড় দু’দেশের সম্পর্ককে মুছতে পারবে না।

রবিবার (৪ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

এম জে আকবর বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই সভ্যতাগত রাষ্ট্র। বাংলাদেশের পরিচয় কোনো কৃত্রিমভাবে তৈরি রাষ্ট্রের পরিচয় নয়। দু’দেশের সম্পর্কের মধ্যে উত্থান-পতন থাকবেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব প্রশ্ন ও সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানের ক্ষেত্রে সবসময় শুধু ‘কী সম্ভব’ এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ না থেকে ‘কেন এটি অসম্ভব’ এই প্রশ্নটিও করতে হবে। তাহলেই নতুন সম্ভাবনার পথ খুলে যেতে পারে।

তিনি বলেন, কোনো যুদ্ধকে অবৈধ বলা হলে তার উৎস ও পটভূমি খুঁজে দেখা জরুরি। বিংশ শতাব্দী ছিল তিনটি বিশ্বযুদ্ধের শতাব্দী। ইউরোপে এটি হয়তো ঠান্ডা ছিল, কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আফ্রিকায় এর প্রভাব মোটেও ঠান্ডা ছিল না। এসব সংঘাতকে বিশ্বযুদ্ধ বলা হয়েছিল পুরো পৃথিবী সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলো বলে নয়; বরং বিশ্বের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরাশক্তি ও সাম্রাজ্যগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়েছিলো।

এম জে আকবর বলেন,বর্তমান সময়ের যুদ্ধকে একটি একক বিশ্বযুদ্ধ হিসেবে দেখা যায় না; বরং এটি বিশ্বব্যাপী চলমান ধারাবাহিক সংঘাত। এসব যুদ্ধ একটানা চলে না, পর্যায়ক্রমে সংঘটিত হয়, কিন্তু পুরোপুরি থেমেও যায় না।

/এসবি/