৫০তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। পরীক্ষায় যাদের শ্রুতি লেখক (সক্রিয় শ্রবণ সহায়ক) প্রয়োজন, তাদের ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এসব তথ্য জানান।
পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ১০ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।
পিএসসি ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডারের মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদ এবং নন-ক্যাডারের ৩৯৫টি পদ রয়েছে।
৫০তম বিসিএসের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেবে।