শিরোনাম

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ইনস্ট্রাক্টর পদে নিয়োগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ইনস্ট্রাক্টর পদে নিয়োগ
ছবি: বাসস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। বেসরকারি এই বিমান সংস্থাটি ‘ইনস্ট্রাক্টর’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের নাম ‘ইনস্ট্রাক্টর’। পদসংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা নির্ধারিত নয়।

আবেদনের নিয়মসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

/এসএ/