ইমরান খানের বোন আটক

ইমরান খানের বোন আটক
সিজেডএন ডেস্ক

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে চড়েছে উত্তেজনার পারদ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা মুহাম্মদ আমিরকে ৩০ দিনের জন্য আটকে রাখার নির্দেশ দিয়েছে লাহোর প্রশাসন।
জনশৃঙ্খলা রক্ষা বা এমপিও আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে দুজনকে লাহোরের বিখ্যাত কোট লাখপাত জেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ একটি রিপোর্টের ভিত্তিতে এ আটকের ঘটনা ঘটে। রিপোর্টে দাবি করা হয়েছে, ৯ মে সংঘটিত বিক্ষোভ ও রাস্তা অবরোধের ঘটনার সঙ্গে আলিমা খান ও মুহাম্মদ আমির যুক্ত ছিলেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নেতাকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এই আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে। এর আগে লাহোরের লিটন রোড থেকে হঠাৎ করেই আলিমা খানকে তুলে নিয়ে যায় পুলিশ, পরে তাকে জেলে পাঠানো হয়।
এ আকস্মিক আটকের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পিটিআই। দলটির সভাপতি ব্যরিস্টার গোহর খান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘সরকার ইচ্ছে করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি সম্পূর্ণ শান্তিময় হবে।’ রাজনৈতিক লড়াই দমন করতেই আলিমা খানকে আটক করা হয়েছে অভিযোগ করেন তিনি।
সূত্র: সামা টিভি

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত বেড়ে ২৭