দীর্ঘ ৯ মাস পর পরিবারের দেখা পেলেন ইমরান খান

সিজেডএন ডেস্ক

আদালতের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। দীর্ঘ নয় মাস পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার বোন নোরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশটির সংবাদ মাধ্যম ডন এক প্রদিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এখন থেকে সপ্তাহে অন্তত একদিন পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাগারের কনফারেন্স রুমে কাটানো ১৫ মিনিটের সেই মুহূর্তে মূল আলোচনায় ছিল ইমরানের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা। সুপ্রিম কোর্ট তাকে শারীরিক পরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন, সে খবরও ইমরানকে জানান তার বোন।
তবে আদালতের কঠোর নির্দেশনা থাকায় কারাগার থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি নোরিন। আদালত নির্দেশনা ছিল, পরিবারের সঙ্গে সাক্ষাতের এ সুযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। নিরাপত্তার কারণ দেখিয়ে ইমরানের অন্য দুই বোন আলিমা ও উজমা খান, ফুফাতো ভাই কাসিম জামান কিংবা পিটিআই-এর কোনো শীর্ষ নেতাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।
বোনের সঙ্গে দেখা করার পর স্ত্রী বুশরা বিবির সঙ্গেও আলাদাভাবে প্রায় ৩৫ মিনিট কথা বলেন ইমরান। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, একই কারাগারে বন্দী বুশরা বিবিও বেশ কিছুদিন পর তার আগের সংসারের সন্তানদের কাছে পান। ছেলে মুসা, মুবাশশারা মানেকা এবং জামাতা মেহেরুন্নেসার সাথে তিনি প্রায় ৪০ মিনিট সময় কাটান।
২০২৩ সাল থেকে একাধিক মামলায় কারাবন্দি ৭২ বছর বয়সী ইমরান খান। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ১৪ বছরের কারাদণ্ড চলছে। সম্প্রতি শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটায় চিকিৎসার জন্য তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির আগ পর্যন্ত হাসপাতালটিতেই চলবে তার চিকিৎসা।
সূত্র: ডন

ইমরানকে জেল থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের