বাহরাইনে ৫ আলেমসহ ২০ শিয়া কর্মী গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্যাপক দমন অভিযানের পরিধি বাড়িয়েছে বাহরাইন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পাঁচজন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিতসহ ২০ জন শিয়া কর্মীকে গ্রেপ্তার করেছে।
ইরানের আধা-সরকারি তাসনিম এজেন্সি জানিয়েছে, বুধবার (৩ জুন) পুলিশ একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরিকে আটক করেছে।
বাহরাইনে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সংগঠন ‘আমেরিকানস ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’-এর মতে, সর্বশেষ এই আটকের ফলে মে মাসের শুরু থেকে গ্রেপ্তার হওয়া শিয়া নেতাদের মোট সংখ্যা বেড়ে অন্তত ৫৩ জনে দাঁড়িয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটককৃতদের বিরুদ্ধে ‘একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা’ এবং ইরানের আইআরজিসির সঙ্গে ‘কার্যকরী সম্পর্ক’ বজায় রাখার অভিযোগ এনেছে।
স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমতকে অপরাধ হিসেবে গণ্য করতে ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনকে কাজে লাগাচ্ছে।
সূত্র: আল জাজিরা

কুয়েত-বাহরাইনে হামলার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী