ইরানের পতাকাবাহী জাহাজে অভিযান

ইরানের পতাকাবাহী জাহাজে অভিযান
সিটিজেন ডেস্ক

পরমাণু ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক তেলবাহী জাহাজে অভিযান চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (২০ মে) সেন্টকম জানায়, জাহাজটি ইরানের বন্দরের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়।
জাহাজে তল্লাশি চালানোর পর সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। নাবিকদের জাহাজের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ৯১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে সেন্টকম।
সূত্র: রয়টার্স

ইরান যুদ্ধ: ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা