শিরোনাম

ইরান যুদ্ধ: ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ: ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা

ইরানের সঙ্গে চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব সরাসরি এসে পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে। এর সুস্পষ্ট প্রমাণ মিলেছে দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এল আল-এর সর্বশেষ আর্থিক প্রতিবেদনে। বাণিজ্যিক ফ্লাইটের জন্য ইসরায়েলি আকাশসীমা দীর্ঘসময় বন্ধ থাকার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।

এল আল-এর প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসে সংস্থাটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ ডলার। অথচ গত বছরের ঠিক একই সময়ে তারা ৯ কোটি ৬০ লাখ ডলার নিট মুনাফা অর্জন করেছিল। আয়ের দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে সংস্থাটি। প্রথম প্রান্তিকে তাদের রাজস্ব ২৭ শতাংশ কমে ৫৬ কোটি ২০ লাখ ডলারে নেমে এসেছে।

শুধুমাত্র যুদ্ধই নয়, আনুষঙ্গিক অন্যান্য অর্থনৈতিক কারণও এ দুরবস্থার জন্য দায়ী বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইসরায়েলি মুদ্রা শেকেলের বিপরীতে ডলারের দুর্বল অবস্থানের কারণে সংস্থাটির আয়ে এ ধস নেমেছে। ইসরায়েলি বিমান সংস্থাটি আরও নিশ্চিত করেছে, যুদ্ধজনিত কারণে তাদের সর্বমোট ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫০ লাখ ডলারে গিয়ে ঠেকেছে। এর মধ্যে বছরের প্রথম প্রান্তিকেই ৯ কোটি ডলার এবং দ্বিতীয় প্রান্তিকে ৫ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/