হরমুজ প্রণালিতে আটকা ৪০০ জাহাজ ও ৬ হাজার নাবিক-ক্রু

সিজেডএন ডেস্ক

বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছে অন্তত ৪০০টি বাণিজ্যিক জাহাজ এবং সেগুলোতে কর্মরত প্রায় ৬ হাজার নাবিক ও ক্রু।
সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেস বর্তমান পরিস্থিতিকে বৈশ্বিক সরবরাহের জন্য বড় হুমকি বলে অভিহিত করেছেন। উদ্ভূত সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে। এর প্রভাব শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে তা অনুভূত হচ্ছে।’
পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তবে এর খেসারত পুরো বিশ্বকে দিতে হবে উল্লেখ করেন আইএমও প্রধান। তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্ন দেখা দিলে বিশ্ব অর্থনীতিতে আরো ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, প্রতিদিন বিশ্বজুড়ে যে পরিমাণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস বিভিন্ন দেশে পাঠানো হয়, তার একটি বড় অংশই হরমুজ প্রণালি অতিক্রম করে। কৌশলগতভাবে অতি সংবেদনশীল এ রুটটি দীর্ঘদিন সংঘাতের কারণে স্থবির হয়ে থাকলে বিশ্ববাজারে জ্বালানির দামে তীব্র অস্থিরতা তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধস নামতে পারে।
সূত্র: গালফ নিউজ

হরমুজে নতুন রুট চালুর চুক্তি ওমান-ইরানের