শিরোনাম

ইসরায়েলের ওপর নৌ অবরোধের ঘোষণা হুথিদের

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের ওপর নৌ অবরোধের ঘোষণা হুথিদের
বাব-আল মান্দেব প্রণালিতে জাহাজ

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর এবার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সোমবার (৮ জুন) এক বিবৃতিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জানিয়ে তারা বলেছে, লোহিত সাগর দিয়ে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজ পার হতে পারবে না।

যদি ইসরায়েল সংঘাত বৃদ্ধি করে তাহলে তারাও সংঘাত বৃদ্ধি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হুথি। তারা জানিয়েছে, ‘ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ও ইরাকের জিহাদ ও প্রতিরোধ জোটের জনগণের ওপর যখন অবিচার করা হচ্ছে তখন তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। তাদের ওপর যে অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার মুখে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।’

লেবাননের রাজধানী বৈরুতে হামলার জবাবে রবিবার (৭ জুন) রাত থেকে ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের তিনটি শহরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এর মধ্যেই দখলদার দেশটির দিকে মিসাইল ছোড়ে হুথিরাও। ইসরায়েলের দখলকৃত জাফফার গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

উল্লেখ্য, জ্বালানি পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি বাব-এল মান্দেব প্রণালি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রণালিটি নিয়ন্ত্রণ করে আসছে। প্রণালিটি দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দিলে তেলআবিবের ওপর চাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/