শিরোনাম

যুক্তরাষ্ট্র সম্মানজনকভাবে বিদায়ের পথ খুঁজছে: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র সম্মানজনকভাবে বিদায়ের পথ খুঁজছে: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক বাস্তবতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ পরিবর্তনের ফলে উপসাগরীয় অঞ্চলে বিদেশি শক্তির প্রভাব ক্রমেই ফিকে হয়ে আসছে। তার মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার পথ খুঁজছে। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বর্তমান এ ভূরাজনৈতিক পরিবর্তনকে আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) শীর্ষ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের আত্মত্যাগের ফল হিসেবে উল্লেখ করেন গালিবাফ। ২০২০ সালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তারা নিহত হন।

ইরানি স্পিকার আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা নতুন পরিবেশে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বহিরাগত শক্তির নাক গলানোর সুযোগ দ্রুত কমে আসছে। সে সঙ্গে ইসরায়েলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের পরিকল্পনা এখন আর বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/