রাফাহতে ইসরায়েলি গণহত্যার ভয়াবহ চিত্র প্রকাশ ফিলিস্তিনের

সিটিজেন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফাহ শহরে ইসরায়েলের গণহত্যার ভয়াবহ চিত্র প্রকাশ করেছে ফিলিস্তিন। যুদ্ধের সময় দক্ষিণ গাজার রাফাহর উত্তর-পশ্চিমে অবস্থিত তাল আস-সুলতান মহল্লায় সংঘটিত ধ্বংসযজ্ঞের মর্মান্তিক ছবি প্রকাশ করেছে জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদার এই দেশটি।
যুদ্ধের প্রথম মাসগুলোতে রাফাহ শহরটি গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলি যুদ্ধ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের জন্য একটি আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। কিন্তু ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল গাজায় স্থল অভিযান চালায়, যার ফলে পরবর্তী সপ্তাহগুলোতে ১০ লাখেরও বেশি মানুষ পালাতে বাধ্য হয়।
এরপর ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে রাফার বেশিরভাগ অংশ মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে নিহত হয় হাজার হাজার মানুষ। দখলদার দেশটির হামলার ফলে যুদ্ধের পর ফিলিস্তিনি পরিবারগুলোর পক্ষে তাদের বাড়িতে ফেরা অসম্ভব হয়ে পড়ে।
সরকারি যোগাযোগ সেন্টারের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে তাল আস সুলতান হমল্লায় হামলার আগে ও পরের ছবি শেয়ার করা হয়। এতে দেখা যায় ইসরায়েলি হামলায় শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অবরুদ্ধ গাজায় ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরায়েল। দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে বোমা হামলা চালিয়ে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন।
তবে ধ্বংসস্তুপের নিচে আরও অনেকেই চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সে হিসেবে এই সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দেড় লাখের অধিক মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখ ফিলিস্তিনি।
সূত্র: আল জাজিরা

গাজা আগ্রাসনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রসহ ৫১ দেশ