হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা, নিহত ২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা, নিহত ২
হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার পর ধোঁয়া উড়ছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি পণ্যবাহী কার্গো জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ আকস্মিক হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন নাবিক। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) বরাতে এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যবাহী জাহাজটি কোনো এক ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ বা বস্তুর আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত, সময়মতো পদক্ষেপ নেওয়ায় জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটি বর্তমানে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত আশপাশের পরিবেশের ওপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

চলমান এই নিরাপত্তার ঝুঁকির কারণে ওই রুটে চলাচলকারী অন্য সব জাহাজকে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা অবিলম্বে সংস্থাকে জানানোর অনুরোধ করা হয়েছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/