শিরোনাম

দুর্বলতম অবস্থানে ইরান, সুযোগ কাজে লাগানোর আহ্বান কাজা কালাসের

দুর্বলতম অবস্থানে ইরান, সুযোগ কাজে লাগানোর আহ্বান কাজা কালাসের
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে চলছে উত্তেজনা। এমতাবস্থায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রত্যাশিত আলোচনার আগে উত্তেজনার মুখেও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্রাসেলসে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ২০তম প্যাকেজের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এই আহ্বান জানান।

কাজা কালাস বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের আরও একটি যুদ্ধের প্রয়োজন নেই। আমাদের ইতোমধ্যেই অনেক কিছু আছে।

তিনি আরও বলেন, এটা সত্য ইরান তাদের সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে। আমাদের এই সময়টিকে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সত্যিই কাজে লাগানো উচিত।

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ২০তম প্যাকেজ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ঐকমত্যে পৌঁছাতে পারেনি নেতারা। কাজা কালাস জানিয়েছেন, ইউরোপীয় কমিশন নিষেধাজ্ঞা এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে যেসব দেশ আপত্তি জানাচ্ছে, তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের যেকোনো পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে যেকোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র: এএফপি

/জেএইচ/