শিরোনাম

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরায়েলের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরায়েলের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত দুইদিনে ইরানের অন্তত ১৭০টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ওয়াশিংটন। এর মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এলো ভয়ংকর তথ্য। শুক্রবার (১০ জুলাই) সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছে যে, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে।

সংবাদমাধ্যম সিএনএন আলাদাভাবে জানিয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি সুনির্দিষ্ট প্রচেষ্টা সম্পর্কিত ছিল।

যদিও মার্কিন সরকার ও ইরান এই প্রতিবেদন এবং দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ওয়াশিংটন অতীতে দাবি করেছে যে তারা ট্রাম্পকে হত্যার জন্য ইরানের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে দেওয়া এক ভাষণে ট্রাম্প ইরানের পক্ষ থেকে তার জীবনের প্রতি অনুভূত হুমকির কথা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন, ইরান তাকে তাদের লক্ষ্য তালিকায় রেখেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/