যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা

সিটিজেন ডেস্ক

উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনও সফলভাবে প্রতিহত করেছে।
সেন্টকম বলেছে, তাদের এই হামলা এমন সময়ে চালানো হয়েছে যখন ইরান ‘আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে’। তবে সেগুলোর একটিও নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়নি।
কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে ‘কুয়েত লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে বা পথেই ভেঙে গেছে এবং বাহরাইন লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিহত করেছে।’
এর আগে বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্ক সংকেত (এয়ার রেইড সাইরেন) বাজানো হয়। অন্যদিকে ইরানে হামলার তথ্য নিশ্চিত করে সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার তদন্ত চলছে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত ঘোষণা ইরানের