দেশে দেশে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব, নেপথ্যে কী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৫: ১৬

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ আটক কর্মীদের নিয়ে উপহাস করে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইসরায়েলে স্বাগতম’।
ভিডিওতে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত আন্দোলনকর্মীদেরকে জিপ-টাই দিয়ে বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। সেই সময়ে লাউডস্পিকারে উচ্চস্বরে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজতে থাকে।
ফুটেজে আরও দেখা গেছে, আন্দোলনকর্মীদের হাত বেঁধে সশস্ত্র ইসরায়েলি প্রহরীরা তাদের কপাল মাটিতে ঠেকিয়ে রাখতে বাধ্য করছে।
বিশ্বের একাধিক সরকার মানবাধিকার কর্মীদের প্রতি ইসরায়েলের আচরণের নিন্দা জানিয়েছে। পাশাপাশি এটাকে মানবিক মর্যাদার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এছাড়া আনুষ্ঠানিক তিরস্কারের জন্য ইসরায়েলি কূটনীতিকদের তলব করেছে।
যেসব দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে
অস্ট্রেলিয়া:
দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভির এবং ‘ইসরায়েলি কর্তৃপক্ষের অবমাননাকর কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ইতালি:
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি যৌথ বিবৃতি জারি করে ভিডিওটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন। তারা এ ঘটনায় আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। আটককৃত ইতালীয় নাগরিকদের মানবিক মর্যাদা ও নিরাপত্তার প্রতি ‘চরম অসম্মানের’ কথা উল্লেখ করে ইতালি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে।
ফ্রান্স:
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, ‘আমাদের ক্ষোভ প্রকাশ করতে এবং এ ঘটনার ব্যাখ্যা চাইতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।’
নেদারল্যান্ডস:
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন বলেছেন, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী টম বেরেনসেন আন্দোলনকারীদের প্রতি এই আচরণকে ‘বিস্ময়কর ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
নিউজিল্যান্ড :
গাজাগামী নৌবহর থেকে আটককৃত আন্দোলনকর্মীদের সঙ্গে করা আচরণের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।
কানাডা ও বেলজিয়াম:
উভয় দেশই আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করার কথা জানিয়েছে।
গাজার আন্দোলনকর্মীদের আটক ও তাদের সঙ্গে হওয়া আচরণের নিন্দা জ্ঞাপনে স্পেন, পোল্যান্ড, জার্মানি, গ্রিস, সাইপ্রাস, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, কাতার এবং তুরস্কও যোগ দিয়েছে।
সূত্র: আল জাজিরা

/জেএইচ/

ইসরায়েলের ‘অমানবিক’ আচরণ, মার্কিন সিনেটরের নিন্দা
ইসরায়েলি নিষেধাজ্ঞায় হজ ও কোরবানি বন্ধ গাজাবাসীর