আবার সংঘাত হলে মার্কিন ডেটা সেন্টারে হামলার হুঁশিয়ারি ইরানের

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত কিংবা যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে তাদের মূল্যবান প্রযুক্তি স্থাপনাগুলোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রচারিত ৩০ মিনিটের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিসহ অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তিগত অবকাঠামোকে মূল লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়ে রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাতে এবং হরমুজ প্রণালির আশেপাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত মূল্যবান সম্পদ রয়েছে। আমরা এখনো এ সম্পদগুলোকে আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করিনি। কিন্তু নতুন করে যুদ্ধ শুরু হলে, কেবল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র এবং আরও অসংখ্য স্থাপনার অনেকগুলো ধ্বংস করে দেওয়া হবে।
এই মার্কিন স্থাপনাগুলোর আর্থিক ও কূটনৈতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি এগুলোকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে এগুলোর সামগ্রিক মূল্য ‘২ ট্রিলিয়ন ডলারেরও বেশি’ বলে মন্তব্য করেন রেজাই।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি আবার কোনো ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায়, তবে ইরান নিজেদের নতুন ও উন্নত সামরিক সক্ষমতা দেখাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: আল জাজিরা

হুথিদের হামলার প্রভাব, দুই সপ্তাহে সর্বোচ্চ তেলের দাম